প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 19, 2025 ইং
বাঘাইছড়িতে অবৈধ কাঠ জব্দ

আনোয়ার হোসেন (বাঘাইছড়ি) রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডারের সুযোগ্য দিক নির্দেশনায় ৩ঘটিকায় নায়েব সুবেদার সিগন্যাল মোঃ জিল্লুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল তুলাবন দার্জিলিংপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে অবৈধ গাছের গুড়ি/টুকরা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পরিত্যক্ত অবস্থায় ৪১.৭০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য-১,০৪,২৫০/- টাকা।
মারিশ্যা জোন (২৭ বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট